News71.com
 International
 09 Oct 23, 11:54 PM
 188           
 0
 09 Oct 23, 11:54 PM

ইরানের সমর্থনে হামাস আরও শক্তিশালী হয়েছেঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

ইরানের সমর্থনে হামাস আরও শক্তিশালী হয়েছেঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। পাল্টা হিসেবে বিমান হামলা শুরু করেছে  ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের ঘটনায় বিশ্ব নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামাসের হামলার পিছনে ইরানের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

 

রোববার (৮ অক্টোবর) এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোয় ইরানের সমর্থনে হামাস আরও শক্তিশালী হয়েছে। তবে ইসরায়েলে হামাসের এই সুনির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার কোনো প্রত্যক্ষ প্রমাণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও হামাসের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। প্রকৃতপক্ষে ইরানের কাছ থেকে বহু বছর ধরে পাওয়া সমর্থন ছাড়া হামাস ‘হামাস’ হতো না। ইসরায়েলে হামাসের এই সুনির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে তাঁরা এখনো প্রত্যক্ষ কোনো প্রমাণ পাননি। তবে বহু বছর ধরে হামাসের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি স্পষ্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন