News71.com
 International
 09 Oct 23, 11:55 PM
 179           
 0
 09 Oct 23, 11:55 PM

মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিনার নোবেল জয়

মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিনার নোবেল জয়

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ এ বছর অর্থনীতিতে নোবেল জয় করলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। নারী শ্রম বাজারের ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদানের জন্য এই সম্মাননা পেলেন তিনি। সোমবার স্থানীয় সময় বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে এই অর্থনীতিবিদ অধ্যাপকের নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

 

ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। নোবেলজয়ীরা নোবেল পদকের পাশাপাশি পাবেন একটি সনদপত্র, মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ১১ কোটি ১৩ লাখ টাকা। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে। ২০২২ সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৪টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন