News71.com
 International
 09 Oct 23, 11:58 PM
 242           
 0
 09 Oct 23, 11:58 PM

হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা ইসরাইলের॥

হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা ইসরাইলের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইটবার্তায় এ কথা বলেছেন। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পরে দেশটির মন্ত্রীসভায় আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। একইসঙ্গে ১০ জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরাইল। গাজা উপত্যকায় খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়াসহ সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন