News71.com
 International
 11 Oct 23, 11:58 AM
 175           
 0
 11 Oct 23, 11:58 AM

ইসরাইলি বিমান হামলা অব্যাহত॥গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়

ইসরাইলি বিমান হামলা অব্যাহত॥গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের বোমারু বিমান অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিরতিহীন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতিজ্ঞা করার পর মঙ্গলবার সকালে বিমানবাহিনী হামলা আরও জোরদার করেছে।গাজায় ২৩ লাখ মানুষের খাবার, পানি, বিদ্যুৎসহ নিত্যপণ্যের সরবরাহ বন্ধ থাকায় সেখানে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

 

এদিকে, পূর্ব সতর্কতা ছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইল নতুন করে বোমা হামলা চালালে জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর শুরু করা হবে বলে হুমকি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড। আর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জিম্মি বিনিময় নিয়ে কোনো আলোচনা হবে না। হামাসের সঙ্গে ইসরাইলের ৪ দিনের এ সহিংসতায় ইতোমধ্যে ১৮০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছে। এদের মধ্যে ইসরাইলের ১০০৮ জন এবং ফিলিস্তিনের ৮৩০ জন নিহত হয়েছে। 

 

গাজা উপত্যকায় ইসরাইল কোনো বিরতি ছাড়াই বোমা বর্ষণ করে যাচ্ছে। সোমবার রাতের আকাশ বোমার ঝলকানিতে হয়ে উঠেছিল রক্তলাল। বোমার আঘাতে বিভিন্ন আবাসিক ভবনগুলো একের পর এক ধসে পড়েছে। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হচ্ছিল মরদেহ। তবে এসব মরদেহের কোনোটাই হামাস যোদ্ধাদের নয়। নিহত সবাই বেসামরিক সাধারণ নাগরিক। এদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। আহতদের চিকিৎসকার জন্য ডাক্তারও কিছু করতে পারছেন না। কারণ হাসপাতালের সরবরাহ ফুরিয়ে গেছে। নেই কোনো আলোর ব্যবস্থা। ইসরাইলের অব্যাহত বিমান হামলা এবং গাজা অবরুদ্ধ হওয়ায় এখন সেখানে মানবিক বিপর্যয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন