News71.com
 International
 11 Oct 23, 11:59 AM
 170           
 0
 11 Oct 23, 11:59 AM

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে বিগত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। 

 

তালেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২১ গ্রামে দুই হাজার ৫০০ জনেরও বেশি নিহত হয়েছেন। তবে আরও অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সঠিক সংখ্যা, বাড়িঘর, প্রাঙ্গণ, ধ্বংসপ্রাপ্তের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন