News71.com
 International
 11 Oct 23, 09:24 PM
 137           
 0
 11 Oct 23, 09:24 PM

গাজা উপত্যকায় অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনঃ ইউরোপীয় ইউনিয়ন

গাজা উপত্যকায় অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনঃ ইউরোপীয় ইউনিয়ন

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক থেকে এ মন্তব্য করেন। বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে-চলমান এই সংকটের মধ্যদিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে।ফিলিস্তিন-ইসরায়েল সংকটের বিষয়ে নতুন করে আলাপ-আলোচনা শুরুর সুযোগ করে দেবে এটি। এর আগে জাতিসংঘ বলেছে, গাজার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা আজ পঞ্চম দিনে গড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন