
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের হামাসকে সহায়তার অভিযোগে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ায় ব্যাপক আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তিনি দেশটিকে সতর্ক করেন। ওয়াশিংটনে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, আমরা ইরানিদের পরিষ্কার জানিয়েছি, সতর্ক থাকুন। বাইডেন বলেন, হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেওয়া ইরানের উচিত ইসরায়েলের কাছাকাছি অবস্থান করা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমান মোতায়েনকে একটি বার্তা হিসেবে দেখা। তবে ইরান বলছে, তারা হামাসের এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।