News71.com
 International
 12 Oct 23, 10:15 PM
 277           
 0
 12 Oct 23, 10:15 PM

ভারতের বিহারে রেল দুর্ঘটনা॥

ভারতের বিহারে রেল দুর্ঘটনা॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) রাতে দিল্লি থেকে আসামে যাওয়ার পথে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ওই ট্রেনের ২১টি বগি লাইনচ্যুত হয়। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাত রাত সাড়ে ৯টার পর বিহারের নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি স্থানে এসে দুর্ঘটনার কবলে পরে। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাস থেকে যাত্রা শুরু করে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানিয়েছেন, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের পাটনার এইমস-এ নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন