News71.com
 International
 12 Oct 23, 10:15 PM
 260           
 0
 12 Oct 23, 10:15 PM

ইউক্রেনকে অপরিসীম সাহায্য দেওয়া সম্ভব নয়ঃ মার্কিন মুখপাত্র

ইউক্রেনকে অপরিসীম সাহায্য দেওয়া সম্ভব নয়ঃ মার্কিন মুখপাত্র

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ জ্যাক সুলিভান বলেছেন, কংগ্রেস অতিরিক্ত তহবিল বরাদ্দ না করায় ওয়াশিংটনের পক্ষে ইউক্রেনকে আর অপরিসীম সাহায্য দেওয়া সম্ভব হবে না।বুধবার (১১ অক্টোবর) ওয়াশিংটনের হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলিভান এ কথা বলেন।সুলিভান বলেন, ‘নিকটবর্তী সময় বিবেচনায় আমাদের ইউক্রেন ও ইসরায়েল উভয় দেশের জন্যই তহবিল সরবরাহ করার অনুরোধ পেয়েছি।’ যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিন্তু আপনি যখন খাদের কিনারে দাঁড়িয়ে থাকবেন, তখন এসব বিষয়ে (ইউক্রেনে সহায়তা) দীর্ঘমেয়াদি সহায়তার ক্ষেত্রে কোনো চেষ্টা করার সুযোগ থাকবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন