News71.com
 International
 12 Oct 23, 10:16 PM
 196           
 0
 12 Oct 23, 10:16 PM

যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐক্যবদ্ধভাবে শত্রুদের মোকাবিলা করা এই সরকারের উদ্দেশ্য। রাজনৈতিক বৈরিতা সরিয়ে রেখে বিরোধী নেতা বেনি গাৎজকে সঙ্গে নিয়ে বুধবার যুদ্ধকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।এ সময় হামাস সদস্যদের হুঙ্কার দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হামাস সদস্য এখন একজন মৃত মানুষ। বিরোধী দলীয় নেতা গাৎজ বলেছেন, এখন যুদ্ধের সময় এবং নতুন সরকার পৃথিবী থেকে হামাস নামের নিশানা উড়িয়ে দিতে প্রস্তুত। সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বিরোধী দলগুলো পুরোপুরি সমর্থন দিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন