News71.com
 International
 15 Oct 23, 09:14 AM
 95           
 0
 15 Oct 23, 09:14 AM

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্টেট ডিপার্টমেন্ট থেকে ‘লেভেল-২ অ্যাডভাইজরি’ জারি করা হয়। সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র। সতর্ক বার্তায় বলা হয়, ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারদের সম্পর্কে সচেতন হতে হবে। কোনো সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন