News71.com
 International
 15 Oct 23, 09:19 AM
 150           
 0
 15 Oct 23, 09:19 AM

ফিলিস্তিনিরা কখনো গাজা ছেড়ে যাবে নাঃ হামাস প্রধান॥

ফিলিস্তিনিরা কখনো গাজা ছেড়ে যাবে নাঃ হামাস প্রধান॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি সাধারণ মানুষ কখনো গাজা ছেড়ে যাবে না। গাজার বাসিন্দারা তাদের ভূমিতেই রয়েছে। শনিবার এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হামাস প্রধান আরও বলেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধপরিকর।ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদীরা যত কিছুই করুক হামাস বেসামরিকদের ওপর হামলা না চালাতে সব সময় বদ্ধপরিকর ছিল। হামাস একটি স্বাধীনতাকামী দল, যেটি সবসময় এই নীতিগুলো মেনে চলে। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের সহায়তায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের কঠোর সমালোচনা করেছেন হানিয়া। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন