
আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭২৪ শিশু এবং ৪৫৮ জন নারী রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। এছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১১০০ মানুষ আহত হয়েছে।