
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরাইলের ওপর হামলায় নিরীহ ফিলিস্তিনি পরিবারগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। রোববার ওয়াশিংটনে হিউম্যান রাইটস ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন। বাইডেন বলেন, গাজার মানবিক সংকট, নিরপরাধ ফিলিস্তিনি পরিবার এবং সংখ্যাগরিষ্ঠের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, হামাসের শুরু করা সন্ত্রাসী হামলা হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন এবং হামাস সন্ত্রাসী সংগঠন ইসরাইলি প্রতিশোধ এড়াতে ফিলিস্তিনি বেসামরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঘটনার আগের দিন ইসরাইলে থাকা মার্কিন নাগরিক আত্মীয়দের সঙ্গে জুমে চ্যাট করেছিলেন, যারা এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।