
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল আক্রমণের পর গাজা পুনরায় দখল করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। তিনি বলেন, গাজা দখল করতে বা গাজায় থাকার আমাদের কোনো আগ্রহ নেই। তবে যেহেতু আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং তার একমাত্র উপায় হামাসকে নির্মূল করা, তাদের সক্ষমতা মুছে ফেলা। আমাদের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটার জন্য আমাদের যা যা করা দরকার তা করতে হবে। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি ‘বড় ভুল’। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি দূত এই মন্তব্য করেন। হামাসের পতনের পর গাজার ক্ষমতা কাঠামো কেমন হবে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে সমন্বয় করতে চাই।