News71.com
 International
 16 Oct 23, 10:03 AM
 252           
 0
 16 Oct 23, 10:03 AM

কৃষিতে অসাধারণ সাফল্যে অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল সৌদি আরব

কৃষিতে অসাধারণ সাফল্যে অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল সৌদি আরব

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কৃষিতে অসাধারণ সাফল্য অর্জন করে নাম লিখিয়েছে সৌদি আরব। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি পেয়েছে কৃষিতে সেচের জন্য নবায়নযোগ্য পানির ব্যবহারবিষয়ক গবেষণা ইউনিটের একটি খামার। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৩২ লাখ বর্গমিটারের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত খামারটি দুটি ভাগে বিভক্ত। প্রতিটিতে রয়েছে ৫ লাখ লিটার ধারণক্ষমতা সমৃদ্ধ কংক্রিট ট্যাংক। টেকসই কৃষির ধারণাকে শুধু বাস্তবেই রূপ দেয়নি এই খামার, নিয়ে গেছে উৎকর্ষের শীর্ষে। খামারটির বিশাল দুই ভাগ এলাকায় সেচের জন্য আছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। বেশ কয়েকটি কাঠামোর সঙ্গে খামারটিতে আছে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিন হাউস।খামারটিতে তৈরি করা হয়েছে সেচের জন্য শক্তিশালী ব্যবস্থা। এখানে উৎপন্ন উদ্ভিদের সেচ, নিষিক্তকরণ, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জামের ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন। সর্বোচ্চ কৃষি মান নিশ্চিতে সম্পূর্ণ সেচ প্রক্রিয়াটি বিশেষজ্ঞদের একটি দল সতর্কতার সঙ্গে সম্পন্ন করে থাকে। খামারটিতে বেশি পরিমাণ উৎপাদিত হয় লেবু, কমলা, ডালিম, আঙুর, ডুমুর, বাদাম ও জলপাই। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন