
আন্তর্জাতিক ডেস্কঃ রাফা ক্রসিং বর্ডার খুলে দিতে কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশর। সোমবার মিশরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের জানা নেই বলে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ যুদ্ধবিরতির কথা জানিয়েছে। কিন্তু ইসরায়েলও এ তথ্য নাকচ করে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেশট বিবিসিকে বলেছেন, ‘দক্ষিণ গাজায় কোনো যুদ্ধবিরতির তথ্য আমি জানি না। আমিও সংবাদ প্রতিবেদন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত করতে পারছি না।’