News71.com
 International
 18 Oct 23, 12:06 AM
 201           
 0
 18 Oct 23, 12:06 AM

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া॥

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সহযোগিতা করার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। ক্রেমলিন বলেছে, ‘পরিস্থিতি স্বাভাবিক করা, সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো এবং গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় প্রতিরোধে রাশিয়া কী কী পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয় অবগত (নেতানিয়াহুকে) করেছেন ভ্লাদিমির পুতিন।’ ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ বলেছেন, ‘আমরা মনে করি, এ পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া শুরু করা।’ নেতানিয়াহুকে ফোন করার আগে ইরান, মিসর, সিরিয়া ও ফিলিস্তিনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন পুতিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন