News71.com
 International
 18 Oct 23, 09:36 AM
 182           
 0
 18 Oct 23, 09:36 AM

জো বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন মাহমুদ আব্বাস

জো বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন মাহমুদ আব্বাস

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার জর্ডানে বাইডেন ও আব্বাসের বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু আল-আহলি নামক হাসপাতালে ইসরাইলি বাহিনীর বোমা হামলার পর বৈঠকটি বাতিল করে দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। বুধবার বাইডেনের সঙ্গে এ বৈঠকে জর্ডানের রাজা আব্দুল্লাহ-২ এবং মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসিরও যোগ দেওয়ার কথা ছিল। বৈঠকটিতে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ নিয়ে আলোচনা করতেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন