
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
মঙ্গলবার রাতে মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে এ হামলা চালানো হয় বলে গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০ জন বলে জানিয়েছে।