
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জর্ডান সফর বাতিল হয়েছে। গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হওয়ায় তার এই সফর ব্যাপক জটিল হয়ে উঠেছে। ব্যাপক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে আরব নেতাদের সঙ্গে দেখা করতে তার জর্ডান সফর বাতিল হয়। জর্ডানে দেশটির বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বুধবার বৈঠকের কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। তবে গাজার হাসপাতালে মঙ্গলবার রাতে বিমান হামলায় ব্যাপক প্রাণহানির পর ওই তিন দেশের নেতারা বৈঠক বাতিল করে দেন।