News71.com
 International
 18 Oct 23, 04:53 PM
 200           
 0
 18 Oct 23, 04:53 PM

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলার কঠোর নিন্দাঃ জাতিসংঘের

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলার কঠোর নিন্দাঃ জাতিসংঘের

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার হাসপাতালে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় তিনি ‘হতভম্ব’। গতকাল মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে আন্তোনিও গুতেরেস এই নিন্দা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন