
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগই ক্ষমতায় আসুক- এমনটাই চাইছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ভারত বিদ্বেষী শক্তিকে আমরা কখনোই স্বাগত জানাবো না। তাই শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসুক।
কারণ হিসাবে তিনি বলেন, শেখ হাসিনাই ভারতের সাথে বাংলাদেশের সব থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্ক তো এখন আত্মীয়ের আত্মীয়। ফলে আমি চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা কাজ করছে, যারা উন্নয়নের জন্য কাজ করছে, সেই সরকারই বাংলাদেশে থাকুক।