
আন্তর্জাতিক ডেস্কঃ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে নর্দান সি রুটে বৈশ্বিক বিনিয়োগের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। চীন সফররত পুতিন আজ বুধবার এ কথা বলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এটি পুতিনের দ্বিতীয় বেইজিং সফর। পুতিন তার আমন্ত্রণের জন্য চীনা নেতাকে ধন্যবাদ জানান এবং বলেন, প্রাচীন চীনা সিল্ক রোডের আধুনিক পুনরুজ্জীবনে মুখ্য ভূমিকা পালন করতে পারে রাশিয়া। খবরে বলা হয়েছে, এ সময় পুতিন শি-কে তার ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিশ্বকে একত্রিত করার জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রশংসা করেন।