News71.com
 International
 18 Oct 23, 07:09 PM
 210           
 0
 18 Oct 23, 07:09 PM

হামাস ও ইসরায়েলের লড়াই বন্ধ হওয়া উচিতঃ ভ্লাদিমির পুতিন

হামাস ও ইসরায়েলের লড়াই বন্ধ হওয়া উচিতঃ ভ্লাদিমির পুতিন

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলার ঘটনাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘হামলার ফলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা প্রমাণ করে যে, হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ হওয়া উচিত। ’ 

 

ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর বোমা হামলা থেকে বাঁচতে নিজ বাড়ি-ঘর ছেড়েছেন গাজার অসংখ্য মানুষ। বোমা হামলা থেকে নিজেদের ‘জীবন বাঁচাতে’ হাসপাতালে আশ্রয় নেন অনেকে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আল-আহলিল হাসপাতালে ভয়াবহ হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে পাঁচশ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন