
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতির জন্য সেখানে ‘মানবিক যুদ্ধবিরতি’ চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রাজিল নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাবটি এনেছিল। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে গত কয়েকদিনে প্রস্তাবটির ওপর ভোটাভুটি দুইবার বিলম্বিত হয়েছে।
বুধবার ভোটাভুটি হলেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত ছিল। বহু আগে থেকেই নিরাপত্তা পরিষদে তার মিত্র ইসরাইলের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার তাৎক্ষণিক যুদ্ধবিরতি চেয়েছেন। যাতে গাজায় ত্রাণসহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়।