News71.com
 International
 19 Oct 23, 11:21 AM
 146           
 0
 19 Oct 23, 11:21 AM

গাজায় নিহতদের সম্মানে তুরস্কে তিন দিনের জাতীয় শোক

গাজায় নিহতদের সম্মানে তুরস্কে তিন দিনের জাতীয় শোক

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত ফিলিস্তিনিদের সম্মানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। বুধবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন। এর আগে গাজায় গণহত্যার ঘটনায় মিশর ও ইরানও রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়।

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, 'হাজার হাজার ফিলিস্তিনির প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর প্রয়োজনের কথা চিন্তা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব নিহতের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক।' এরদোয়ান আরো বলেন,'তুরস্কের নাগরিক হিসেবে আমরা আমাদের হৃদয়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য বড় কষ্ট অনুভব করি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন