
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। এ ছাড়া প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আরও কয়েক লাখ মানুষ। জাতিসংঘ বলছে, এরই মধ্যে গাজায় অন্তত ১০ লাখ মানুষ প্রাণভয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। অর্থাৎ অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষ বর্তমানে বাস্তুহারা। সম্প্রতি জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।