
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত রক্তাক্ত ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় ইসলামিক দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন’এর নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। সেইসঙ্গে জরুরিভিত্তিতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের মূল কারণগুলো সমাধান করতেও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে। গতকাল বুধবার জেদ্দায় ওআইসির সদর দপ্তরে ওই বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সৌদি আরবের উদ্যোগে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন।