News71.com
 International
 19 Oct 23, 03:19 PM
 174           
 0
 19 Oct 23, 03:19 PM

ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের পরদিনই সেখানে গেলেন তিনি। দুই দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েল ছাড়া আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। 

 

তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাক লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। এ ছাড়া অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। এর পাশাপাশি তিনি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন