News71.com
 International
 20 Oct 23, 10:24 AM
 171           
 0
 20 Oct 23, 10:24 AM

গাজায় ১৫২৫ শিশুর প্রাণ কেড়ে নিলো ইসরায়েল

গাজায় ১৫২৫ শিশুর প্রাণ কেড়ে নিলো ইসরায়েল

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজায় ১৩ দিনে ১ হাজার ৫২৫ শিশু প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী রয়েছেন ১ হাজারেরও বেশি। 

 

অপরদিকে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েল থেকে ২০৬ জনকে অপহরণ করে হামাস গাজায় জিম্মি করে রেখেছে বলে ইসরায়েল দাবি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন