News71.com
 International
 20 Oct 23, 10:26 AM
 188           
 0
 20 Oct 23, 10:26 AM

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি হামলার শিকার

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি হামলার শিকার

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২৪ ঘণ্টার ব্যবধানে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পৃথক চারটি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সেখানে মার্কিন সেনা ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সেনারা অবস্থান করছে। 

 

এদিকে একই দিন বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। বৃহস্পতিবার ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের উত্তরাঞ্চলীয় ‘আল হারির’ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তারা। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদের জড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আগের দিন বুধবার ইরাকে মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ করে দুটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছিল। একটি হামলায় অল্প সংখ্যক সৈন্য সামান্য আহত হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন