
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের তরুণী মাহসা আমিনিকে মরণোত্তর মানবাধিকার পুরস্কারে ভূষিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে মারা যান তিনি। মাহসার মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনও যৌথভাবে এই সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছে।
শাখারভ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো। আগামী ডিসেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। গত বছরের ১৩ সেপ্টেম্বর তেহরানের নৈতিকতা বিষয়ক পুলিশ মাহসা আমিনিকে আটক করেছিল। ইরানের কঠোর ইসলামী পোশাকবিধি অমান্য করার অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। আটকের পরে ১৬ সেপ্টেম্বর তিনি পুলিশি হেফাজতে মারা যান।