
আন্তর্জাতিক ডেস্কঃ ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন ইসরায়েলের নাগরিকরা। ভ্রমণ ও ব্যবসার কাজে সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এ ঘোষণা দিয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলিদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্র। ওই সময় বলা হয়, এ সুবিধা চালু হতে ২ মাস সময় লাগবে। ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই তা কার্যকর করা হলো।