News71.com
 International
 21 Oct 23, 08:50 AM
 159           
 0
 21 Oct 23, 08:50 AM

আলজাজিরার সম্প্রচার বন্ধে ইসরায়েলের পার্লামেন্ট বিল পাস

আলজাজিরার সম্প্রচার বন্ধে ইসরায়েলের পার্লামেন্ট বিল পাস

 

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিল পাস হয়েছে। মূলত ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হলো। শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। 

 

গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মিত হামাসের নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন