
আন্তর্জাতিক ডেস্কঃ কোনো অবস্থাতেই যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল। যদিও গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে জিম্মি দুই শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম লক্ষ্য; তবে সেজন্য যুদ্ধ বিরতির কোনো প্রস্তাবে রাজি নয় ইসরায়েল কর্তৃপক্ষ।
ইসরায়েলের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের হাতে থাকা জিম্মিদের যত দ্রুত সম্ভব মুক্ত করতে চায়; কিন্তু সেজন্য গাজায় যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আমাদের নেই।