News71.com
 International
 25 Oct 23, 01:47 PM
 141           
 0
 25 Oct 23, 01:47 PM

যুক্তরাষ্ট্রে কুয়াশায় ১৫৮টি গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার

যুক্তরাষ্ট্রে কুয়াশায় ১৫৮টি গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় ১৫৮টি গাড়ি সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। গত সোমবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২৫ জনের বেশি ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার একাধিক মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

 

লুইসিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সাথে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন