News71.com
 International
 27 Oct 23, 11:36 AM
 214           
 0
 27 Oct 23, 11:36 AM

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

 

২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। মাত্র ১০ মাস আগে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান কেকিয়াং। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন