News71.com
 International
 29 Oct 23, 07:23 PM
 187           
 0
 29 Oct 23, 07:23 PM

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাইক পেন্স

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাইক পেন্স

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শীর্ষ রিপাবলিকান নেতা মাইক পেন্স। শনিবার লাস ভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের এক অনুষ্ঠানে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। ৬৪ বছর বয়সী মাইক পেন্স বলেন, সব সময় জানতাম যে, এমন সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হবে। কিন্তু আমার কোনো আফসোস নেই। আমি প্রার্থিতার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছি। 

 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য রিপাবলিকানদের সমর্থন আদায়ে ব্যর্থ হন মাইক পেন্স। নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনার জন্য আর্থিকভাবেও খুব বেশি ভালো অবস্থানে ছিলেন না তিনি। তার ঋণের পরিমাণ বেশ বড়। গত সেপ্টেম্বরে তার তহবিলে ৬ লাখ ২১ হাজার ডলার এবং ব্যাংক অ্যাকাউন্টে ছিল ১২ লাখ ডলার, যা অন্যান্য প্রার্থীর তুলনায় কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন