News71.com
 International
 31 Oct 23, 10:08 AM
 153           
 0
 31 Oct 23, 10:08 AM

ইসরায়েলের হামলায় গাজাতে ২৩ দিনে ৮৩০৬ জন নিহত

ইসরায়েলের হামলায় গাজাতে ২৩ দিনে ৮৩০৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে গত ২৩ দিনে ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৩১ অক্টোবর) জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু এবং ২ হাজার ১৩৬ জন নারী। 

নিহতদের মধ্যে বৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলার পর গাজায় ১ হাজার ৯৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫০ জন শিশু। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনা। এ ছাড়া নিজেদের বন্দিদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে গাজায় জিম্মি করে রেখেছে হামাস। এসব জিম্মির বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন