News71.com
 International
 01 Nov 23, 09:39 PM
 127           
 0
 01 Nov 23, 09:39 PM

রাফাহ সীমান্তের গেট খুলে দিলো মিশর

রাফাহ সীমান্তের গেট খুলে দিলো মিশর

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের মিশর সংলগ্ন রাফাহ সীমান্তের গেট খুলে দেওয়া হয়েছে। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মিশরে নেওয়ার জন্য স্থানীয় সময় বুধবার এ গেট খুলে দেওয়া হয়। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ সীমান্ত দিয়ে অসংখ্য মানুষ ও গাড়ি প্রবেশ করছে। তবে এখনও পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়নি। একই সঙ্গে কিছু বিদেশী নাগরিককেও গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এ দিকে সীমান্ত খোলার কয়েক মিনিট আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি জানান, ব্রিটিশ নাগরিকদের দ্রুত গাজা ছাড়তে সব ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন