News71.com
 International
 02 Nov 23, 11:15 AM
 150           
 0
 02 Nov 23, 11:15 AM

নির্বাচনি প্রচারণা শুরু করছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

নির্বাচনি প্রচারণা শুরু করছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ১০ নভেম্বর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময়ে তিনি দেশটির সব প্রদেশে সফর করবেন। পাক জিয়ো নিউজ জানিয়েছে, মঙ্গলবার নিজ বাসভবনে প্রথম দলীয় মিটিংয়ে সশরীরে সভাপতিত্ব করেন নওয়াজ শরীফ। 

ওই বৈঠকে তিনি বলেছেন, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে বিচারিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করব। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক আহসান ইকবাল গণমাধ্যমকে বলেন, আমাদের ইচ্ছা নওয়াজ শরিফ হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সাজানো ষড়যন্ত্র এবং মিথ্যা মামলায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটির ইশতেহার প্রকাশের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নিয়ে লন্ডনে দীর্ঘ চার বছরের স্বেচ্ছা নির্বাসন ছেড়ে গত ২১ অক্টোবর দেশে ফেরেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন