News71.com
 International
 02 Nov 23, 08:31 PM
 129           
 0
 02 Nov 23, 08:31 PM

ফিলিস্তিনকে সর্বাত্মক সহায়তার ঘোষণা কিম জং উনের

ফিলিস্তিনকে সর্বাত্মক সহায়তার ঘোষণা কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন ও তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরাইল-হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাসসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, অতীতে হামাসের কাছে অ্যান্টি ট্যাংক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া। গাজা যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া আরও অস্ত্র রপ্তানির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন