News71.com
 International
 03 Nov 23, 10:51 AM
 182           
 0
 03 Nov 23, 10:51 AM

গাজায় চূড়ান্ত অভিযানের অপেক্ষায় ইসরায়েলি বাহিনী

গাজায় চূড়ান্ত অভিযানের অপেক্ষায় ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা সিটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখন সেখানে চূড়ান্ত অভিযান চালানো সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলেছে।

তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি স্থল অভিযান। ইসরায়েলি হামলা-অভিযানের মুখে গাজায় নারী শিশুসহ ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন