News71.com
 International
 03 Nov 23, 12:18 PM
 182           
 0
 03 Nov 23, 12:18 PM

নবদম্পতিকে আলাদা করে দিলো হামাস-ইসরায়েল যুদ্ধ

নবদম্পতিকে আলাদা করে দিলো হামাস-ইসরায়েল যুদ্ধ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি যুবকের সঙ্গে ক’দিন আগেই বিয়ে হয়েছিল জর্ডানের এক তরুণীর। এরপর তরুণী চলে আসেন স্বামীর বাড়িতে। কিন্তু এরপরই শুরু হয় হামাস-ইসরায়েল যুদ্ধ। এতে প্রাণে বাঁচাই দায় হয়ে পড়ে গাজায়। ইসরায়েলের বর্বর হামলা থেকে বাঁচতে এই নবদম্পতিকে আলাদা হতে হলো। গাজা ও মিসরের সীমান্তে স্থাপিত রাফাহ ক্রসিং দিয়ে স্ত্রীকে ফিরে যেতে হয়েছে নিজ দেশে। তবে শুধু ফিলিস্তিনি নাগরিক হওয়ায় যাওয়ার অনুমতি পাননি স্বামী। এ সময় সীমান্তে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

 

ইসরায়েলি বর্বর হামলার প্রায় এক মাস পর বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রথমবারের মতো বেসামরিক ব্যক্তিদের জন্য খোলা হয় রাফাহ ক্রসিং। বিদায়ের আগের একটি ভিডিও প্রকাশ করেছে আলজাজিরা। এতে দেখা গেছে, রাফাহ সীমান্তে আলাদা হয়ে যাওয়ার সময় এই নবদম্পতি কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছেন। তবে স্বামীকে দেখা গেছে, তিনি স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন