News71.com
 International
 04 Nov 23, 09:37 AM
 150           
 0
 04 Nov 23, 09:37 AM

নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারত ও চীনেও এ ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১২টার কিছু আগে এ ভূমিকম্প হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে। শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরের বাসিন্দারা ভয় পেয়েছিলেন। প্রায় এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হওয়ায় বাসিন্দারা দ্রুত রাস্তায় বেড়িয়ে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন