News71.com
 Bangladesh
 18 Jun 26, 01:16 AM
 2           
 0
 18 Jun 26, 01:16 AM

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন॥

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন॥

 

 

 

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৬তম বারের মতো সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন