News71.com
 Bangladesh
 04 Jul 21, 08:10 PM
 214           
 0
 04 Jul 21, 08:10 PM

ভারত থেকে দেশে আসা যাবে সপ্তাহে ৩ দিন॥  

ভারত থেকে দেশে আসা যাবে সপ্তাহে ৩ দিন॥   

নিউজ ডেস্কঃ চলমান লকডাউনের মধ্যে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে। ১ জুলাই থেকে এটা কার্যকর হয়েছে। রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চ্যুয়াল বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসাসহ বিভিন্ন কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্য দেশে ভ্রমণ করেন। সরকারের যেসব নিয়ম-কানুন আছে, সেগুলো প্রতিপালন করে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর— বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে সপ্তাহে তিনদিন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন