News71.com
 Bangladesh
 19 Jun 26, 12:52 AM
 5           
 0
 19 Jun 26, 12:52 AM

ইরান-মার্কিন চুক্তিতে ভূমিকার জন‍্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির॥

ইরান-মার্কিন চুক্তিতে ভূমিকার জন‍্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার’ জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অবস্থান ব্যক্ত করেন বলে জানা গেছে। জামায়াত জানিয়েছে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে ‘অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ এ বৈঠক হয়। দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের হাই কমিশনার বৈঠকে জানিয়েছেন, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের উন্নত শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন