News71.com
 Bangladesh
 19 Jun 26, 12:52 AM
 5           
 0
 19 Jun 26, 12:52 AM

বাংলাদেশে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ॥

বাংলাদেশে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জাতিসংঘের শরণার্থী সংস্থা— ইউএনএইচসিআরের সঙ্গে বৃহস্পতিবার  (১৮ জুন) অংশীদারত্ব নবায়নের মধ্য দিয়ে নতুন এই সহায়তা দিচ্ছে ইউরোপীয় জোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। 

এতে বলা হয়, ইইউ’র এই নতুন অর্থায়নের ফলে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার বাংলাদেশি স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন। দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় এবার শুধু জরুরি সহায়তাই নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, ক্যাম্পগুলোতে পরিবেশ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি (এলপিজি) ব্যবহারের সুযোগ আরও বাড়ানো হবে। এলপিজি ব্যবহারের ফলে বিশেষ করে নারী ও শিশুদের জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে এবং স্বাস্থ্যঝুঁকি ও বন উজাড়ের চাপ হ্রাস পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন